Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

২ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

খেলার নাম করে সাত বছরের দুই নাবালিকাকে বাড়ির পিছনে বাঁশবাগানে ডেকে নিয়ে যৌন নিগ্রহ করা হয়েছে। এমন অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে।

২ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: খেলার নাম করে সাত বছরের দুই নাবালিকাকে বাড়ির পিছনে বাঁশবাগানে ডেকে নিয়ে যৌন নিগ্রহ করা হয়েছে। এমন অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এক নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে কান্নাকাটি শুরু করে। তখনই তার পরিবার ঘটনার কথা জানতে পারে। এরপর প্রতিবেশী আর এক নাবালিকাও তার পরিবারে ঘটনা জানায়। রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকাদের পরিবারের সদস্যরা। পুলিস তদন্তে নেমে রবিবার সকালে ওই কিশোরকে আটক করেছে। দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ