জম্মু: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল নিরাপত্তা বাহিনী। বুধবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে দুই পাকিস্তানিকে নিকেশ করেছেন জওয়ানরা।
জম্মু: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল নিরাপত্তা বাহিনী। বুধবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে দুই পাকিস্তানিকে নিকেশ করেছেন জওয়ানরা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, দেঘওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর। শুরু হয় তল্লাশি অভিযান। সে সময় পাক অধিকৃত কাশ্মীর থেকে কয়েকজনের এপারে অনুপ্রবেশের চেষ্টাকারী জঙ্গিদের চ্যালেঞ্জ করেন নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি বেগতিক বুঝে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জওয়ানদের পাল্টা গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তখনও তল্লাশি অভিযান চলছিল। এই কাজে আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে।
একদিন আগেই শ্রীনগরের উপকণ্ঠে পৃথক এনকাউন্টারে ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড ও তার দুই সঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এর রেশ কাটার আগে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর।