Bartaman Logo
১০ জুন, ২০২৬

ত্রিপুরায় বিস্ফোরক সহ গ্রেপ্তার ২ জঙ্গি

স্বাধীনতা দিবসে জঙ্গি হামলার ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিস।

ত্রিপুরায় বিস্ফোরক সহ গ্রেপ্তার ২ জঙ্গি
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা:  স্বাধীনতা দিবসে জঙ্গি হামলার ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিস। গোয়েন্দা বিভাগ ও উত্তর ত্রিপুরা জেলা পুলিসের একটি দল কাঞ্চনপুর মহকুমার ভাংমুনের ইডেন লজের সামনে থেকে দুই জঙ্গিকে আটক করে। ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠী স্বাধীনতা দিবসের হামলার ছক কষেছিল। এই গোষ্ঠীর দুই সদস্য ধনঞ্জয় রিয়াং এবং সদানন্দ রিয়াং পুলিসের হাতে ধরা পড়েছে।  

Advertisement

পুলিস জানিয়েছে,অসম থেকে পরিচালিত এই জঙ্গি গোষ্ঠীর একটি দল নাশকতার লক্ষ্যে কাঞ্চনপুরে ঢুকেছে বলে আগে থেকেই খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিস কাঞ্চনপুর-ভাংমুন সড়কে ফাঁদ পাতে। ভাংমুন ইডেন লজের সামনে আসতেই ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক সহ মোবাইল ফোন এবং নাশকতামূলক কাজের জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ