Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ায় দুই বাইকের সংঘর্ষে মৃত ২

মুখোমুখি দুই বাইকের দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর আহত হলেন আরও দু’জন। হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা সংলগ্ন বটতলা এলাকার ঘটনা।

হাড়োয়ায় দুই বাইকের সংঘর্ষে মৃত ২
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: মুখোমুখি দুই বাইকের দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর আহত হলেন আরও দু’জন। হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা সংলগ্ন বটতলা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন দুই বাইকে থাকা চারজন আরোহী। তার মধ্যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তাঁদের নাম আরিফ মিস্ত্রি (২০) এবং আকাশ মোল্লা (১৮)। তাঁদের বাড়ি দেগঙ্গা থানার ফুলতলা চাঁদপুর এলাকায়। পুলিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁদের কলকাতার হাসপাতালে পাঠান। হাড়োয়া থানার পুলিস দুর্ঘটনার কারণ জানতে তদন্ত 

Advertisement

শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ