Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালের উখরায় জলে ডুবে ২ বালকের মৃত্যু

দুই বালকের মৃত্যুতে শোকস্তব্ধ অণ্ডাল থানার উখরা। রবিবার গভীর রাতে শ্যামসুন্দর কোলিয়ারি এলাকার একটি জলাশয় থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে।

অণ্ডালের উখরায় জলে ডুবে ২ বালকের মৃত্যু
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুই বালকের মৃত্যুতে শোকস্তব্ধ অণ্ডাল থানার উখরা। রবিবার গভীর রাতে শ্যামসুন্দর কোলিয়ারি এলাকার একটি জলাশয় থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম রোহন পাসোয়ান(১১) ও আদর্শ হরিজন(৮)। রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে ওই কোলিয়ারি এলাকার স্নানে গিয়েছিল তারা। রোহন ও আদর্শ ডুবে গেলেও তাদের তিন বন্ধু বিষয়টি কাউকে জানায়নি। রাতেও দুই নাবালক বাড়ি না ফেরায় পুলিসে খবর দেওয়া হয়। নাবালকের সঙ্গীদের জেরা করে পুলিস প্রকৃত ঘটনা জানতে পারে। এরপর পুলিস দুই বালকের দেহ উদ্ধার করে। এদিকে, আসানসোল উত্তর থানা এলাকায় নুনিয়া নদীতে স্নানে নেমে মহম্মদ রেহান নামে এক নবম শ্রেণির পড়ুয়া তলিয়ে গিয়েছে। এখনও তার হদিস মেলেনি। উখরার মর্মান্তিক ঘটনায় রেল ও ইসিএলকে দায়ী করেছেন এক মৃত বালকের বাবা ও শ্রমিক নেতারা। শ্যামসুন্দরপুর কোলিয়ারির কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সম্পাদক সৌমিক মজুমদার বলেন, বাঙ্কোলা থেকে ঝাঁঝরা অবধি কয়লা পরিবহণ করতে রেললা‌ইন পাতা হচ্ছে। সেজন্য ইসিএলের জমি থেকে মাটি কেটে গর্ত করা হয়েছে। সেখানে পড়েই দুই নাবালকের মৃত্যু হয়েছে। বিধায়কের নেতৃত্বে আমরা এনিয়ে ধারাবাহিক আন্দোলন করি। মৃত রোহনের বাবা রোহিত পাসোয়ান বলেন, এতদিন এলাকার গবাদি পশু ওই গর্তে পড়ে মারা যাচ্ছিল। এবার দুই বালকের প্রাণ গেল।   

Advertisement
সম্পর্কিত সংবাদ