Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

২ বাংলাদেশিকে ভারতে পাচারের চেষ্টা, বিথারি সীমান্তে আটক জওয়ান

মানবপাচারের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে আটক এক সেনা জওয়ান

২ বাংলাদেশিকে ভারতে পাচারের চেষ্টা, বিথারি সীমান্তে আটক জওয়ান
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: মানবপাচারের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে আটক এক সেনা জওয়ান। অর্থের বিনিময়ে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের পাশাপাশি অভিযুক্ত সেনা জওয়ানকে বিএসএফ আটক করে। স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। তখন সীমান্তে কর্তব্যরত ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত দু’জনের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায়। তাঁদের নাম জয় বারুই ও বৈশাখী বারুই।

Advertisement

অভিযোগ, গৌতম অধিকারী নামে এক সেনা জওয়ান অর্থের বিনিময়ে ওই দুই বাংলাদেশিকে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসার পর বিথারি বিওপির বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন। এরপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত সেনা জওয়ান গৌতম অধিকারীর বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়। সীমান্ত দিয়ে মানবপাচারের এই ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ