নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোবাইল চুরির পৃথক ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিস। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার গৌরীপুর কালীবাড়ি এলাকায়। সেখানে এক মহিলার একটি মোবাইল এবং নগদ দু’হাজার টাকা সহ কিছু নথিপত্র চুরি যায়। তদন্তে নেমে পুলিস ওদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সমীর দাস। কলকাতার টালা থানা এলাকায় বাড়ি।



