Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের নম্বর প্লেটে জালিয়াতি, ডোমকলে গ্রেপ্তার ২

কম্মিনকালেও যাননি ডোমকল। অথচ গত কয়েক মাস ধরেই বহরমপুরের দেবজিৎ চক্রবর্তীর ঠিকানায় আসছিল একের পর এক ট্রাফিক চালানের নোটিস।

বাইকের নম্বর প্লেটে জালিয়াতি, ডোমকলে গ্রেপ্তার ২
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: কম্মিনকালেও যাননি ডোমকল। অথচ গত কয়েক মাস ধরেই বহরমপুরের দেবজিৎ চক্রবর্তীর ঠিকানায় আসছিল একের পর এক ট্রাফিক চালানের নোটিস। সবই ডোমকলে যানবাহন আইনের লঙ্ঘনের জন্য।  রীতিমতো ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে তিনি হাজির হন ডোমকল থানায়। লিখিত অভিযোগ দায়ের করেন। আর তদন্তে নামতেই হল পর্দাফাঁস। পুলিসের তদন্তে উঠে এল জাল নম্বরপ্লেট চক্র। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিস। ধৃতরা হলেন রাহাসেন মোল্লা ও গোলাম সাব্বির। তাদের দু’জনের বাড়িই ডোমকলের জুড়ানপুরে। ধৃতদের কাছে থেকে দু’টি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে পুলিস।  

Advertisement

বহরমপুরের খাগড়ায় বাড়ি দেবজিৎ চক্রবর্তীর। তিনি অভিযোগ জানানোর পরেই পুলিস তদন্তে নামে। দু’জনকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছে থেকে দুটি বাইক উদ্ধার করে পুলিস। তারমধ্যে একটি স্পোর্টস বাইক ছিল। বাইকের নম্বরপ্লেটে চোখ পড়তেই হতভম্ব হয়ে যান তদন্তকারী আধিকারিকরা। 
দেখা যায়, একটি বাইকের নম্বর প্লেট হুবহু মিলছে অভিযোগকারীর বাইকের নম্বরের সঙ্গে। বাইকের ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষে ফেলে, তার জায়গায় জাল নম্বর বসানো হয়েছে অত্যন্ত কৌশলে। 
এই ধরনের ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পুলিস-প্রশাসনের মধ্যে।  ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে দুষ্কৃতীরা বড় অপরাধ করতে পারে। 
বাইক নম্বরের সূত্র ধরে অপরাধীকে চিন্তিত করা পুলিসের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠবে। সীমান্ত এলাকায় মাদক কারবারের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। মাদকের কারবারিরাও এই কৌশল নিতে পারে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ধৃতদের জেরা করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ