Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারণায় বিহার থেকে ধৃত ২

সাইবার প্রতারণার ঘটনায় বিহার থেকে দু’জনকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিস। বিহারের পূর্ব চম্পারণ থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শনিবার তাঁদের বিধাননগরে নিয়ে আসা হয়েছে।

সাইবার প্রতারণায় বিহার থেকে ধৃত ২
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাইবার প্রতারণার ঘটনায় বিহার থেকে দু’জনকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিস। বিহারের পূর্ব চম্পারণ থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শনিবার তাঁদের বিধাননগরে নিয়ে আসা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রমেশকুমার বৈঠা এবং সন্তোষকুমার যাদব। বিমানবন্দর থানার অন্তর্গত দক্ষিণ নীলাচলের এক মহিলাকে ফোন করে তাঁরা ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করতে বলেন। প্রতারকরা নিজেদের ব্যাঙ্ককর্মী বলেই পরিচয় দিয়েছিলেন। ওই মহিলা তা সত্যি ভেবে ফোনেই সমস্ত তথ্য শেয়ার করে দেন। তারপরই তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা ডেবিট হয়ে যায়। এরপর তিনি বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ