Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬

বছরে ১৮ কোটি! সিদ্ধিবিনায়কে প্রণামি চুরিতে সরব রাজ থ্যাকারে

রামমন্দিরের প্রণামী চুরি নিয়ে তোলপাড় গোটা দেশ। এরমধ্যেই মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের দানসামগ্রী চুরি নিয়ে সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রতিষ্ঠাতা রাজ থ্যাকারে।

বছরে ১৮ কোটি! সিদ্ধিবিনায়কে প্রণামি চুরিতে সরব রাজ থ্যাকারে
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: রামমন্দিরের প্রণামী চুরি নিয়ে তোলপাড় গোটা দেশ। এরমধ্যেই মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের দানসামগ্রী চুরি নিয়ে সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রতিষ্ঠাতা রাজ থ্যাকারে। তাঁর অভিযোগ, সিদ্ধিবিনায়ক মন্দির থেকে প্রতি বছর ১৮ কোটি টাকার প্রণামী চুরি গিয়েছে। অযোধ্যার রামমন্দির থেকে এক হাজার ৪০০ কোটি টাকা চুরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ। কোনো মন্দিরই এখন আর নিরাপদ নয় মন্তব্য করে এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন এমএনএস প্রধান। তাঁর দাবি, বিষয়টি নিয়ে নীরবতা ভঙ্গ করা উচিত প্রধানমন্ত্রীর। 

Advertisement

শনিবার দলের ছাত্রশাখা মহারাষ্ট্র নবনির্মাণ বিদ্যার্থী সেনার অনুষ্ঠানে  তিনি বলেন, সম্প্রতি প্রণামি চুরি নিয়ে উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে চিঠি দিয়েছেন সিদ্ধিবিনায়ক মন্দিরের অছি পরিষদের আট সদস্য। তিনি বলেন, ট্রাস্টিদের নজরদারির ফলেই এই চুরির ঘটনা সামনে এসেছে। তাঁর কথায়, মন্দিরের সাপ্তাহিক প্রণামির পরিমাণ কমে দাঁড়িয়েছিল ৫০ লক্ষ টাকা। চুরি ধরা পড়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে দেড় কোটি টাকা। এব্যাপারে সিন্ধেপন্থী শিবসেনার নেতা তথা সিদ্ধিবিনায়ক মন্দিরের চেয়ারম্যান সদা সর্বঙ্কর বলেন, প্রণামি চুরির অভিযোগে ন’জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র শাখার অনুষ্ঠান মঞ্চ থেকে মোদি অনুরাগী হিসাবে পরিচিত দুই অভিনেতা বিবেক ওবেরয় এবং মাধবনকেও টার্গেট করেছেন রাজ। তাঁর কথায়, ‘আপনারা যদি দেশকে ভালোবাসেন, তবে দুবাইতে থাকেন কেন?’ তিনি বলেন, গত ১২ বছরে কয়েক হাজার শিল্পপতি, ব্যবসায়ী তল্পিতল্পা গুটিয়ে বিদেশে চলে গিয়েছেন। এই প্রসঙ্গেই দুই বলিউড তারকাকে নিশানা করেন রাজ। তিনি বলেন, এই অভিনেতারা যদি দেশকে এতই ভালোবাসেন, মোদিকে এতই ভালোবাসেন, যদি মনে করেন যে, মোদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে তাঁরা বিদেশে থাকেন কেন?

Advertisement
সম্পর্কিত সংবাদ