Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

১৭টি লাল কার্ড, সংঘর্ষ থামাতে পুলিশ ছুড়ল কাঁদানে গ্যাস

কোপা বলিভিয়াতে ধুন্ধুমার কাণ্ড। কোয়ার্টার-ফাইনালে ব্লুমিং-রিয়াল অরুরা ম্যাচ শেষে দু’দলের প্লেয়ার ও কোচিং স্টাফরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

১৭টি লাল কার্ড, সংঘর্ষ থামাতে পুলিশ ছুড়ল কাঁদানে গ্যাস
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লা পাজ: কোপা বলিভিয়াতে ধুন্ধুমার কাণ্ড। কোয়ার্টার-ফাইনালে ব্লুমিং-রিয়াল অরুরা ম্যাচ শেষে দু’দলের প্লেয়ার ও কোচিং স্টাফরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস পর্যন্ত ছুড়তে হয়। মারামারির ঘটনায় মোট ১৭ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। ফুটবল মাঠে এমন ঘটনা নজিরবিহীন। উল্লেখ্য, কোপা বলিভিয়ার কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতেছিল ব্লুমিং। আর ফিরতি লেগ ২-২ হয়। স্বভাবতই সেমি-ফাইনালে যোগ্যতা অর্জন করে তারা। কিন্ত ম্যাচের শেষ বাঁশি বাজতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলার, কোচিং স্টাফরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে ফুটবলার, কোচেদের একে অপরকে কিল, ঘুষি, লাথি ছুড়তে দেখা যায়। শেষ পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ১৭টি লাল কার্ডের মধ্যে ব্লুমিংয়ের ৭ জন ও অরুরার ৪ জন ফুটবলার রয়েছেন। বাকিরা দু’দলের সাপোর্ট স্টাফ। ঝামেলার প্রধান কারণ সঠিকভাবে জানা যায়নি। বলিভিয়া সংবাদমাধ্যমে খবর, কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় মেজাজ হারিয়ে প্রতিপক্ষ প্লেয়ারদের উপর চড়াও হন রিয়াল অরুরার কোচ। আর তখনই ঝামেলার সূত্রপাত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ