Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১৪ আগস্ট মধ্যরাতে কাটানধারে ১৬ ফুট উচ্চতার নেতাজি মূর্তির উদ্বোধন

১৪ আগস্ট মধ্যরাতে বিষ্ণুপুরের কাটানধারে নেতাজি মূর্তির উদ্বোধন হবে

১৪ আগস্ট মধ্যরাতে কাটানধারে ১৬ ফুট উচ্চতার নেতাজি মূর্তির উদ্বোধন
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: ১৪ আগস্ট মধ্যরাতে বিষ্ণুপুরের কাটানধারে নেতাজি মূর্তির উদ্বোধন হবে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বিধায়ক উন্নয়ন তহবিল এবং জেলা প্রশাসনের আর্থিক সাহায্যে বিষ্ণুপুর গেটের সামনে নেতাজি পার্কে প্রায় ১৬ফুট উচ্চতা বিশিষ্ট নেতাজির মূর্তি বসানো হয়েছে। শেষ মূহূর্তের কাজ চলছে। নেতাজি পার্কটিকেও সাজানোর কাজ চলছে। একই সময়ে পার্কেরও উদ্বোধন করা হবে। ১৪ আগস্ট মধ্যরাতে গোটা দেশের মানুষ যখন স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠবে, সেই মুহূর্তে নেতাজি মূর্তির আবরণ উন্মোচন করা হবে। বিশেষ ওই দিনটিতে নেতাজিকে স্মরণ করে তাঁর মূর্তি প্রতিষ্ঠা করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন নাগরিকরা। বিধায়ক বলেন, ২০২৪ সালে নেতাজি স্মরণে এক অনুষ্ঠানে কাটানধারে পার্ক সাজানো এবং নেতাজির মূর্তি স্থাপনের জন্য আমি প্রথম পর্যায়ে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিলাম। সেই টাকার পাশাপাশি আরও পাঁচ লক্ষ টাকা দিয়েছি। এছাড়াও প্রশাসনের তরফে অতিরিক্ত ১০ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে। সব মিলিয়ে ২৫ লক্ষ টাকা খরচে তৈরি নেতাজি পার্ক বিষ্ণুপুরের পর্যটনে আরও একটি নতুন পালক হয়ে উঠবে। অধিক উচ্চতা হওয়ায় বিষ্ণুপুর শহরে আসা মানুষজন এবং কাটানধার বাইপাস দিয়ে বাঁকুড়াগামী সমস্ত মানুষজন বেশ কিছুটা দূর থেকেই নেতাজির মূর্তি প্রত্যক্ষ করতে পারবেন।  

Advertisement

বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বিষ্ণুপুর শহরে নেতাজির কোনও বড় মূর্তি নেই। ১৬ ফুট উচ্চতাবিশিষ্ট একটি মূর্তি স্থাপন করা হয়েছে। বিষ্ণুপুরের শিল্পী অশোক সূত্রধর তা তৈরি করেছেন। কলকাতার দিক আসা পর্যটকরা কাটানধারে বিষ্ণুপুর গেট দিয়ে শহরে প্রবেশ করেন। তাঁরা শহরে ঢোকার মুখেই দেশনায়ক নেতাজির মূর্তি দেখতে পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ