Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে শুরু ১৬ দিনের রাস উৎসব, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

ঘটা করে মঙ্গলবার গাজোলে ১৬ দিনের রাস উৎসবের সূচনা হল। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। চিঠির মাধ্যমে রাস উৎসবের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গাজোলে শুরু ১৬ দিনের রাস উৎসব, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: ঘটা করে মঙ্গলবার গাজোলে ১৬ দিনের রাস উৎসবের সূচনা হল। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। চিঠির মাধ্যমে রাস উৎসবের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে রাস উৎসব কমিটি আপ্লুত। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন প্রদীপ জ্বালিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধন করেন জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যরা। ছিলেন রাস উৎসব কমিটির সদস্যরাও।

Advertisement

গাজোল সর্বজনীন রাস উৎসব কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় বলেন, এই উৎসব আমাদের কাছে আবেগ এবং ঐতিহ্য। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উত্সব আমাদের। মুখ্যমন্ত্রী মনে রেখে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এটা অত্যন্ত খুশির বিষয়। এদিন সময় বের করে জেলা প্রশাসনের কর্তারা অনুষ্ঠানে আসায় খুবই ভালো লাগছে। উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে, ১৯৯৮ সালে গাজোলে রাস উৎসবের সূচনা হয়। ধীরে ধীরে পরিধি বেড়েছে। ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে হাজি নাকু মহম্মদ হাইস্কুলের মাঠে রাসের চক্র করা হয়েছে। আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। একাধিক স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের পদাবলী, নৃত্যানুষ্ঠান, সঙ্গীত, বাউল, যাত্রাপালা হবে। পাশে বসবে জমজমাট মেলাও। এদিন সূচনা লগ্নে রাসের চক্র ঘোরান খোদ জেলাশাসক এবং পুলিশ সুপার। জেলা পরিষদের সভাধিপতি বলেন, গাজোলে বিশাল রাস উৎসব হয়। এর সুনাম অনেক দূর ছড়িয়ে গিয়েছে। আগামীতে উৎসব আরও বড় হোক। সুষ্ঠুভাবে যাতে উত্সব হয়, সেজন্য কমিটির সবাইকে সতর্ক থাকতে হবে।  গাজোলে রাস উৎসবে পুলিশ সুপারকে সম্বর্ধনা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ