Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝরাতে বসে গেল ডাঁসা নদীর ১৫০ ফুট বাঁধ, আতঙ্ক হাসনাবাদের খাঁ পুকুর এলাকায়, শুরু মেরামতি

সোমবার গভীর রাতে হঠাৎ ডাঁসা নদীর বাঁধে ধস নামে, হাসনাবাদ কালীবাড়ি পঞ্চায়েতের খাঁ পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫০ ফুট বাঁধ বসে যায়। গভীর রাতে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা

মাঝরাতে বসে গেল ডাঁসা নদীর ১৫০ ফুট বাঁধ, আতঙ্ক হাসনাবাদের খাঁ পুকুর এলাকায়, শুরু মেরামতি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: সোমবার গভীর রাতে হঠাৎ ডাঁসা নদীর বাঁধে ধস নামে, হাসনাবাদ কালীবাড়ি পঞ্চায়েতের খাঁ পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫০ ফুট বাঁধ বসে যায়। গভীর রাতে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে চলে আসেন হাসনাবাদ বিডিও অফিসের একাধিক অফিসার। তড়িঘড়ি ধসে যাওয়া নদীর বাঁধে মেরামতি শুরু হয়। তাতে হাত লাগান এলাকাবাসীরাও।

Advertisement

ওই এলাকার এক বাসিন্দা জগন্নাথ বৈদ্য বলেন, ডাঁসা নদীর একাধিক জায়গায় বাঁধের পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু প্রশাসন এইসব বাঁধ মেরামতির দিকে তেমনভাবে নজর দেয় না। ফলে মাঝেমধ্যেই ভাঙা বাঁধ দিয়ে নদীর নোনা জল ঢুকে প্লাবিত হয় এলাকা। ক্ষতিগ্রস্ত হন এলাকার কৃষক থেকে সাধারণ মানুষ। আমরা চাই দ্রুত সঠিকভাবে বাঁধগুলি মেরামত করা হোক। আর হাসনাবাদের বিডিও সমীর মণ্ডল বলেন, খবর পাওয়ার পরেই দ্রুত আমি ঘটনাস্থলে এসেছি। যে জায়গায় বাঁধ বসে গিয়েছে সেখানে মেরামতির কাজও শুরু হয়েছে। নদী বাঁধের অন্য কোনো জায়গায় সমস্যা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ