Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আস্ত ছাগল খেয়ে পেট ফুলে কলাগাছ! বাগান থেকে উদ্ধার ১৫ ফুটের অজগর

আস্ত ছাগল খেয়ে পেট ফুলে কলাগাছ অজগরের!  নাগরাকাটার বামনডাঙা চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে ১৫ ফুটের ওই অজগরটি। গোটা ছাগল গিলে নেওয়ার পর আর নড়াচড়ার ক্ষমতা ছিল না সেটির।

আস্ত ছাগল খেয়ে পেট ফুলে কলাগাছ! বাগান থেকে উদ্ধার ১৫ ফুটের অজগর
  • ২৭ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আস্ত ছাগল খেয়ে পেট ফুলে কলাগাছ অজগরের!  নাগরাকাটার বামনডাঙা চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে ১৫ ফুটের ওই অজগরটি। গোটা ছাগল গিলে নেওয়ার পর আর নড়াচড়ার ক্ষমতা ছিল না সেটির।  চা বাগানের ঝোপে গুটিসুটি মেরে বসে ছিল সে। খুনিয়া রেঞ্জ থেকে বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।

Advertisement

বন দপ্তরের খুনিয়া রেঞ্জের অফিসার সজল দে বলেন, বামনডাঙা চা বাগানের টন্ডু ডিভিশনে পাওয়া যায় অজগরটিকে। সেটি আস্ত ছাগল গিলে খাচ্ছে দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা বন দপ্তরে খবর দেন। সঙ্গে সঙ্গে বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা গিয়ে দেখেন, ততক্ষণে গোটা ছাগল গিলে ফেলেছে অজগরটি। যার কারণে তার পেট ফুলে ঢোল হয়ে গিয়েছে। হাসফাঁস অবস্থা তখন ওই পেল্লাই অজগরের। চার-পাঁচজন বনকর্মী মিলে কোনওমতে সেটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করেন। এরপর খানিকক্ষণ অজগরটিকে পর্যবেক্ষণে রেখে গোরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বামনডাঙা চা বাগানের বাসিন্দারা বলেন, এলাকায় এর আগেও অজগর দেখা গিয়েছে। তবে কীভাবে অজগর একটা আস্ত ছাগল গিলে নিতে পারে চোখে না দেখলে তাঁরা বিশ্বাস করতে পারতেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ