Bartaman Logo
১০ জুন, ২০২৬

অমৃতসরে বিষ মদ পান করে মৃত্যু হল ১৪ জনের, অসুস্থ ৬

ফের বিষ মদের বলি। এবার পাঞ্জাবের অমৃতসরে বিষ মদ পান করে মৃত্যু হল ১৪ জনের।

অমৃতসরে বিষ মদ পান করে মৃত্যু হল ১৪ জনের, অসুস্থ ৬
  • ১৩ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

অমৃতসর, ১৩ মে: ফের বিষ মদের বলি। এবার পাঞ্জাবের অমৃতসরে বিষ মদ পান করে মৃত্যু হল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছয় জন। তাঁদের চিকিৎসা চলছে। পাঞ্জাবের অমৃতসরের মাজিথা এলাকায় ঘটেছে ঘটনাটি। পুলিস সূত্রে খবর, গতকাল, সোমবার রাত ৯টা ৩০ মিনিটে খবর আসে, মাজিথায় মদ্যপান করে মৃত্যু হয়েছে অনেকের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস। ইতিমধ্যেই বিষ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রভজিৎ সিং নামের এক ব্যক্তিকে।

Advertisement

দুটি মামলা দায়ের করে তদন্তও শুরু হয়েছে। পাঞ্জাব সরকারের তরফে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষ মদ বিক্রির কিংপিন কে? তার নাম জেরায় জানিয়েছে প্রভজিৎ। সেই ব্যক্তির খোঁজেই তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিস। এই মদ বিক্রি করছে এমন কিছু দোকান ও ভাঁটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস। এমনকী অমৃতসরের মাজিথা এলাকায় কারা কারা এই মদ পান করেছে তার খোঁজ চালানো হচ্ছে। যাতে করে সেই ব্যক্তিদের বাঁচানো যায়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ