Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হোটেল ও দোকান থেকে বাজেয়াপ্ত ১৪টি ডোমেস্টিক সিলিন্ডার

শুক্রবার বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত মালবাজারের বিভিন্ন হোটেল, দোকানে অভিযান চালিয়ে গৃহস্থ কাজে ব্যবহৃত ১৪টি গ্যাস সিলিন্ডার বাজায়াপ্ত করা হয়।

হোটেল ও দোকান  থেকে বাজেয়াপ্ত ১৪টি ডোমেস্টিক সিলিন্ডার
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত মালবাজারের বিভিন্ন হোটেল, দোকানে অভিযান চালিয়ে গৃহস্থ কাজে ব্যবহৃত ১৪টি গ্যাস সিলিন্ডার বাজায়াপ্ত করা হয়। মাল হাসপাতালের সামনে, বাসস্ট্যান্ড চত্বরের হোটেলে, চায়ের দোকানে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল বাড়ির জন্য বরাদ্দ রান্নার গ্যাস সিলিন্ডার। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এদিন অভিযান চালায় জলপাইগুড়ি জেলা পুলিসের দুর্নীতি দমন শাখা। যেসব দোকান, হোটেল থেকে ওসব সিলিন্ডার উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়। 

Advertisement

মালবাজার শহরের বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, চায়ের দোকানে অনেকদিন ধরেই রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে গৃহস্থ কাজে ব্যবহার করা গ্যাস সিলিন্ডার। এ নিয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েই এই অভিযান বলে জানান, অভিযানে আসা দুর্নীতি দমন শাখার এক আধিকারিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ