Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘জাদু চাবি’ দিয়ে স্কুটার চুরি, আটক ১৩ বছরের নাবালক, পার্ক সার্কাসে হেলমেট না পরায় আটক, খুলল রহস্য

এজেসি বোস রোডে শনিবার ডিউটি করছিলেন ট্রাফিক সার্জেন্ট। তিনি দেখেন ব্যস্ত রাস্তায় ছুটে আসছে একটি স্কুটার। চালকের মাথায় হেলমেট নেই। দেখলেই বোঝা যায় তার বয়স ১৮ বছরের অনেক কম

‘জাদু চাবি’ দিয়ে স্কুটার চুরি, আটক ১৩ বছরের নাবালক, পার্ক সার্কাসে হেলমেট না পরায় আটক, খুলল রহস্য
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এজেসি বোস রোডে শনিবার ডিউটি করছিলেন ট্রাফিক সার্জেন্ট। তিনি দেখেন ব্যস্ত রাস্তায় ছুটে আসছে একটি স্কুটার। চালকের মাথায় হেলমেট নেই। দেখলেই বোঝা যায় তার বয়স ১৮ বছরের অনেক কম। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাকে আটকান পার্ক সার্কাস গার্ডের ওই সার্জেন্ট। গাড়ির নথিপত্র তল্লাশি করতে গিয়ে রহস্য দানা বাধে। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। স্কুটারটি চুরি যায় এদিন সকালেই। অনলাইনে গাড়ি মালিকের মোবাইল নম্বর খুঁজে ফোন করেন সার্জেন্ট। কিছুক্ষণ বাদে মালিক এসে পৌঁছন। নাবালককে আটক করে বেনিয়াপুকুর থানার পুলিস। তার বয়স ১৩ বছর।

Advertisement

এদিন দুপুরে এজেসি বোস রোড ও বিজলি গলি ক্রসিংয়ে ঘটনাটি ঘটে। নাবালককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সে জানায়, নখ মসৃণ করার অ্যালুমিনিয়ামের পাত দিয়ে স্কুটারের লক খুলে স্টার্ট করতে পারে। এর আগেও এই পদ্ধতিতে একাধিক স্কুটার চুরি করেছে। এদিন সকালবেলা বেনিয়াপুকুর থানা এলাকার একটি জায়গা থেকে জাদু চাবি দিয়ে লক খুলে স্কুটারটি চুরি করেছিল। গাড়িটির মালিক সঞ্চিতা দে। তিনি বেনিয়াপুকুর থানায় অভিযোগ জানান। মামলা দায়ের করে পুলিস। অভিযুক্ত নাবালক আটক। স্কুটার ফেরত পেয়ে খুশি সঞ্চিতাদেবী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ