ইসলামাবাদ: খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১৩ জন। জখম হয়েছেন কমপক্ষে ২২ জখম। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে উত্তপ্ত খাইবার পাখতুনখোয়া। উপত্যকায় শান্তি ফেরাতে মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় আদিবাসী কাউন্সিল সোয়াট আমান জিরগা। তদন্তকারীদের দাবি, ওই মিছিল থেকে পুলিশ কর্মীদের নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়।



