Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিরাপত্তা বাড়ছে বালুরঘাট শহরের, সাড়ে সাত লক্ষে আরও ১১৫ টি সিসি ক্যামেরা

বালুরঘাট শহরে মজবুত করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেজন্য শহরজুড়ে বসবে আরও ১১৫ টি সিসি ক্যামেরা। প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে ক্যামেরাগুলি বসাচ্ছে পুরসভা।

নিরাপত্তা বাড়ছে বালুরঘাট শহরের, সাড়ে সাত লক্ষে আরও ১১৫ টি সিসি ক্যামেরা
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট শহরে মজবুত করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেজন্য শহরজুড়ে বসবে আরও ১১৫ টি সিসি ক্যামেরা। প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে ক্যামেরাগুলি বসাচ্ছে পুরসভা। ইতিমধ্যে অনেক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ মোড় এবং স্পর্শকাতর এলাকাগুলিতে ওই ক্যামেরাগুলি বসানো হবে। বালুরঘাট শহরে সম্প্রতি চুরি বেড়েছে। নানা অপরাধের সংখ্যাও বাড়ছে। তাই শহরকে নিরাপত্তার বেড়াজালে বাঁধতেই এই উদ্যোগ। 

Advertisement

এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, টার্মিনাস ও গুরুত্বপূর্ণ কিছু জায়গায় ক্যামেরা বসানো হয়েছে। বাকি জায়গাগুলিতে ক্যামেরা বসানো হচ্ছে। শহর যাতে নিরাপদ থাকে সেজন্যই এই উদ্যোগ। ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, সিসি ক্যামেরা সবসময় আমাদের অতিরিক্ত চোখ হিসেবে কাজে লাগে। পর্যাপ্ত ক্যামেরা থাকলে আগেই ক্রাইম ঠেকানো যেতে পারে। ক্রাইম হলেও দ্রুত শনাক্ত করা যায়। কাজেই পুলিসের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। 
বালুরঘাট পুরসভা সূত্রে খবর, শহরে ১৪৫ টি সিসি ক্যামেরা বসানো রয়েছে। সেগুলি বালুরঘাট থানা থেকে নিয়ন্ত্রণ করা হয়। সর্বদা ওই ক্যামেরার মাধ্যমে চোখ রেখে শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিস আধিকারিকরা। ওই ক্যামেরাগুলি বসালেও শহরের নিরাপত্তা পর্যাপ্ত ছিল না। ফলে আরও কিছু জায়গায় সিসি ক্যামেরা বসানো হলে নিরাপত্তা নিয়ে অনেকটাই চিন্তা কমবে।  বালুরঘাট শহরের চকভৃগুর বাসিন্দা মনোজ চৌধুরী বলেন, আমাদের এলাকায় সন্ধ্যের পর অপরাধ বেড়ে যায়। সম্প্রতি চুরি বেড়েছে। ফলে এই ক্যামেরা বসলে এলাকায় চুরির প্রবণতা কমে যাবে।  প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ