জগদ্দলের ১১টি গঙ্গার ঘাট সাজবে বেনারসের আদলে
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল বিধানসভা কেন্দ্রের মধ্যে গঙ্গার ১১টি বড় ঘাট রয়েছে। সেই ঘাটগুলিকে বেনারসের মতো সাজিয়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। উদ্দেশ্য, দূরদূরান্তের মানুষ যাতে এখানে পুজো দিতে পারেন ও সন্ধ্যায় গঙ্গা আরতি দেখতে পারেন। ঘাটগুলি নিয়ে একটি পর্যটন সার্কেল তৈরি করার পরিকল্পনাও নিয়েছেন স্থানীয় বিধায়ক রাজেশ কুমার।

Advertisement

তিনি বলেন, ছটপুজোর ব্যবস্থাপনা দেখতে গিয়ে দেখলাম গঙ্গার ধারে বড় বড় ঘাট রয়েছে। এই ঘাটগুলিকে বেনারসের মতো সুন্দর করে সাজিয়ে তোলা যায়। নমামী গঙ্গে প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনেক টাকা বরাদ্দ করেছে। তৃণমূল সরকার কেন্দ্রের সেই তহবিলকে সেভাবে কাজে লাগায়নি। বর্তমানে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে। আমরা চাইছি ঘাটগুলিকে বেনারসের মতো সুন্দর করে সাজিয়ে তুলতে। সেজন্য একটা মাস্টার প্ল্যানও তৈরি করা হচ্ছে। সন্ধ্যায় গঙ্গা আরতির ব্যবস্থা করলে বহু মানুষ দেখে খুশি হবে। পর্যটকদের কাছে এই সমস্ত গঙ্গার ঘাট আকর্ষণীয় হয়ে উঠবে।