Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্কের উপর ১০ শতাংশ শুল্ক

গ্রিনল্যান্ড চাই। এই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই দাবির বিরোধিতা করেছিল ব্রিটেন, ফ্রান্সের মতো দেশ। তাদের সাফ কথা, ওই ভূখণ্ডের ভবিষ্যৎ ঠিক করবে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কই

ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্কের উপর ১০ শতাংশ শুল্ক
  • ১৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: গ্রিনল্যান্ড চাই। এই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই দাবির বিরোধিতা করেছিল ব্রিটেন, ফ্রান্সের মতো দেশ। তাদের সাফ কথা, ওই ভূখণ্ডের ভবিষ্যৎ ঠিক করবে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কই। এবার এই বিরোধিতার মূল্য চোকাতে হবে দেশগুলিকে। শনিবার ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্কের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ১ ফেব্রুয়ারি থেকে এই নয়া শুল্ক হার কার্যকর হবে। শুল্ক যন্ত্রণার এখানেই শেষ নয়। ১ জুনের মধ্যে গ্রিনল্যান্ড হাতে না পেলে এই শুল্ক হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ