Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ায় বাইক দুর্ঘটনায় মৃত ১

হাড়োয়া থানার ভিগেরআটি গোপালপুর এলাকায় রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গিয়েছে, দেগঙ্গার সেকেন্দারনগর এলাকার বাসিন্দা বিকাশ কাহার (৩৭) ও কালু কাহার (৫৫) বাইকে চেপে হাড়োয়া থেকে বাড়ি ফিরছিলেন সেদিন রাতে

হাড়োয়ায় বাইক দুর্ঘটনায় মৃত ১
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: হাড়োয়া থানার ভিগেরআটি গোপালপুর এলাকায় রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গিয়েছে, দেগঙ্গার সেকেন্দারনগর এলাকার বাসিন্দা বিকাশ কাহার (৩৭) ও কালু কাহার (৫৫) বাইকে চেপে হাড়োয়া থেকে বাড়ি ফিরছিলেন সেদিন রাতে। তখন সামনের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি চারচাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা এসে তাঁদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিকাশ কাহারকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া কালু কাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

Advertisement

হাড়োয়া থানার পুলিস ওই চারচাকার গাড়িটিকে আটক করেছে। তবে গাড়ির চালক পলাতক। ইতিমধ্যে এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি বিকাশ কাহারের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দু’টি গাড়িই অতিরিক্ত গতিতে চলছিল। তাই এই দুর্ঘটনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ