Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ময়দান মেট্রো স্টেশনের গেটের সামনে থেকে কার্তুজ সহ ধৃত ১

ময়দান মেট্রো স্টেশনের গেট থেকে পাকড়াও এক কার্তুজ কারবারি। বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা শাহিদুল্লাহ মল্লিককে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে কলকাতা পুলিসের এসটিএফ।

ময়দান মেট্রো স্টেশনের গেটের সামনে থেকে কার্তুজ সহ ধৃত ১
  • ১৮ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ময়দান মেট্রো স্টেশনের গেট থেকে পাকড়াও এক কার্তুজ কারবারি। বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা শাহিদুল্লাহ মল্লিককে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে কলকাতা পুলিসের এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭.৬২ বোরের দশটি কার্তুজ। জিজ্ঞাসাবাদে শাহিদুল্লাহ অফিসারদের জানিয়েছে তার মুল দায়িত্ব ছিল কার্তুজ নিয়ে আসা। এই কাজটি সে অনেকদিন ধরেই করছে। এর আগেও কলকাতায় এসে কার্তুজ সরবরাহ করে গিয়েছে। স্থানীয় অপরাধীরা এগুলি তার কাছ থেকে কিনছে। অভিযুক্তের দাবি, চক্রের মূল মাথা ভিন রাজ্যে রয়েছে। তার কথামতো সে অপরাধীদের এই কার্তুজ সরবরাহ করত। কারা তাকে এগুলি সাপ্লাই করত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ