Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবসাথী ৫০ লক্ষ, হল আলাদা পোর্টাল

‘যুবসাথী’ প্রকল্পের নামেই এবার নির্দিষ্ট পোর্টাল চালু করল নবান্ন। এই নয়া পোর্টালের (https://yubasathi.wb.gov.in) মাধ্যমে ‘যুবসাথী’র আবেদন এবং এ সংক্রান্ত অন্যান্য কাজ হবে।

যুবসাথী ৫০ লক্ষ, হল আলাদা পোর্টাল
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘যুবসাথী’ প্রকল্পের নামেই এবার নির্দিষ্ট পোর্টাল চালু করল নবান্ন। এই নয়া পোর্টালের (https://yubasathi.wb.gov.in) মাধ্যমে ‘যুবসাথী’র আবেদন এবং এ সংক্রান্ত অন্যান্য কাজ হবে। এর ফলে দিনের যেকোনো সময় অনলাইনে আবেদন করা যাবে। https://apas.wb.gov.in পোর্টাল থেকেও আগের মতোই আবেদন করার সুযোগ থাকছে। শুক্রবারই ‘যুবসাথী’র আবেদন সংখ্যা ৫০ লক্ষ পেরলো। এদিন পর্যন্ত ‘স্বনির্ভর বাংলা’ শিবিরে ৪২ লক্ষ ৪৭ হাজার ২৮১টি আবেদন জমা পড়েছে। বাকি সাড়ে ন’লক্ষ আবেদন জমা পড়েছে অনলাইনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ