Bartaman Logo
১০ জুন, ২০২৬

পালাতে গিয়ে নদীতে ঝাঁপ, মৃত্যু জঙ্গিদের সাহায্যকারী যুবকের

কয়েক সেকেন্ডের ভাইরাল এক ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কাশ্মীরের খরস্রোতা নদীতে লাফ দিচ্ছে এক যুবক।

পালাতে গিয়ে নদীতে ঝাঁপ, মৃত্যু জঙ্গিদের সাহায্যকারী যুবকের
  • ৫ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

শ্রীনগর: কয়েক সেকেন্ডের ভাইরাল এক ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কাশ্মীরের খরস্রোতা নদীতে লাফ দিচ্ছে এক যুবক। তবে শেষমেশ স্রোতের টানে যুঝতে না পেরে নিথর হয়ে ভেসে যায়। নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতেই ২৩ বছরের ইমতিয়াজ আহমেদ মাগরের এই কীর্তি। সেনা সূত্রে খবর, কাশ্মীরের কুলগাঁও জেলায় জঙ্গিদের খাবার ও গা-ঢাকা দিতে সহায়তা করেছিল ওই যুবক। পাক জঙ্গিদের সঙ্গে তার যোগসাজশের খবর পায় নিরাপত্তা বাহিনী। তারপরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়। জেরায় সে স্বীকার করে, জঙ্গিদের খাওয়া-দাওয়া ও গোপন ডেরার ব্যবস্থা করেছিল। গত ২৩ এপ্রিল তাংমার্গের গোপন ডেরা থেকেই তার সঙ্গে যোগাযোগও করেছিল জঙ্গিরা। তবে এনিয়ে দ্বিতীয়বার জেরা করার আগেই সে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ডুবে মৃত্যু হয় তার। 

Advertisement

নদীতে ভেসে যাওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপরই গোটা ঘটনাটি সামনে আসে। জানা গিয়েছে, শনিবার প্রথম ইমতিয়াজকে তুলে নিয়ে যায় বাহিনী। জিজ্ঞাসাবাদে জঙ্গিদের সঙ্গে তার যোগসাজশের বিষয় বেরিয়ে আসে। এরপর রবিবার তাংমার্গের ওই জঙ্গি ঘাঁটিতে হানা দেয় পুলিস। তখনই সুযোগ বুঝে নদীতে ঝাঁপ দেয় ইমতিয়াজ। নদীতে ঝাঁপ দেওয়ার পর খরস্রোতের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতরে বাঁচার চেষ্টা করে ইমতিয়াজ। তবে কিছুক্ষণের মধ্যেই সে তলিয়ে যায়। তার দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। যদিও গোটা ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির। একই দাবি ইমতিয়াজের পরিবারেরও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ