Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুঁসলিয়ে নাবালিকাকে নিয়ে রাজস্থানে, ধৃত নানুরের যুবক

দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক নাবালিকাকে উদ্ধার করল নানুর থানার পুলিস। প্রেমে ফাঁসিয়ে ১৫বছরের ওই নাবালিকাকে রাজস্থানে নিয়ে গিয়েছিল নানুরের এক যুবক।

ফুঁসলিয়ে নাবালিকাকে নিয়ে রাজস্থানে, ধৃত নানুরের যুবক
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক নাবালিকাকে উদ্ধার করল নানুর থানার পুলিস। প্রেমে ফাঁসিয়ে ১৫বছরের ওই নাবালিকাকে রাজস্থানে নিয়ে গিয়েছিল নানুরের এক যুবক। নাবালিকার পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ওই নাবালিকার খোঁজ পায় পুলিস। রাজস্থানে যাওয়ার তোড়জোড় শুরু করেন তদন্তকারীরা। কিন্তু তার আগেই অভিযুক্তের পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তারা রাজস্থান থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে আসে। সেখান থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২০জুলাই জেরক্স করতে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়েছিল নানুরের বেড়গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পাওয়ায় ২৩ জুলাই নানুর থানায় মিসিং ডায়েরি করে পরিবার। তদন্তে নেমে মোবাইলের লোকেশন ট্র্যাক করে পুলিস জানতে পারে, ওই নাবালিকা রাজস্থানে রয়েছে। তার সঙ্গে ছিল নানুরের যুবক সাহেব মেটে।
 তদন্তকারীরা সেই সূত্র ধরে ওই নাবালিকা ও অভিযুক্তের গতিবিধি নজরে রেখেছিল। রাজস্থানের ঠিকানা জোগাড় করে সেখানে যাওয়ার প্রস্তুতিও নেয় পুলিস। কিন্তু তার আগেই অভিযুক্ত সাহেবের পরিবারের এক আত্মীয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাহেব নানুরের বাসিন্দা হলেও মঙ্গলকোটেও তাদের একটি বাড়ি রয়েছে। আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে অভিযুক্ত ও ওই নাবালিকা রাজস্থান থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে আসে। আত্মীয়ের বাড়িতে পৌঁছতেই পুলিস তাদের ধরে। নাবালিকাকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিসের এক আধিকারিক বলেন, উদ্ধার হওয়া ওই নাবালিকাকে এদিন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তোলা হয়েছে। তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।পাশাপাশি অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। তবে বারবার নাবালিকা বিয়ের ঘটনায় উদ্বেগ্ন জেলা প্রশাসন। কারণ এই মুহূর্তে নাবালিকা বিয়ের ঘটনায় প্রথম সারিতে রয়েছে বীরভূম জেলা। ওই নাবালিকার কাউন্সেলিং করা হবে বলে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ