Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার অভিযুক্ত যুবক

পাওনা টাকা চাইতে গেলে গৃহবধূকে হুমকি এবং মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়ার নাম করে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।

পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার অভিযুক্ত যুবক
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পাওনা টাকা চাইতে গেলে গৃহবধূকে হুমকি এবং মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়ার নাম করে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীব মজুমদার। বনগাঁ থানা এলাকার বাসিন্দা তিনি। রবিবার গভীর রাতে অভিযুক্তের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের মায়ের বিরুদ্ধেও বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থানা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত ৫ ডিসেম্বর অভিযুক্ত সঞ্জীব ও তাঁর মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগ নির্যাতিতা গৃহবধূ অভিযুক্তকে কিছু টাকা ধার দিয়েছিলেন। ধারের টাকা শোধ না করায় টাকা চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়। মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে বলেও অভিযোগ মহিলার। গত মার্চ মাসের ১৮ তারিখ গৃহবধূকে নিয়ে উত্তরপ্রদেশ যান অভিযুক্ত যুবক। সেখানে বেশ কিছুদিন গৃহবধূকে আটকে তার উপর নির্যাতন করে। পরে বিষয়টি স্বামীকে জানান নির্যাতিতা। স্বামী অনলাইনে ট্রেনের টিকিট করে দিলে উত্তরপ্রদেশ থেকে পালিয়ে বাড়ি ফিরে আসেন গৃহবধূ। অভিযোগ গত ১৯ নভেম্বর অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশ থেকে ফোনে গৃহবধূকে হুমকি দেন। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। তবে কি কারণে সে টাকা ধার দিয়েছিল, কত টাকা নিয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ