Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রেমিকাকে বিয়ে করার তাগিদ, ভুয়ো টিকিট পরীক্ষক সেজে গ্রেপ্তার যুবক

দীর্ঘদিনের সম্পর্ক। তবে বাবা জানিয়ে দিয়েছেন, কোনও চাকরি না জোটাতে পারলে নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না। নামের পাশে বি-টেক ডিগ্রি থাকলেও বেকারত্বের জ্বালায় নাজেহাল দশা মধ্যপ্রদেশের আতালিয়ার বাসিন্দা আদর্শ জয়সওয়ালের।

প্রেমিকাকে বিয়ে করার তাগিদ, ভুয়ো টিকিট পরীক্ষক সেজে গ্রেপ্তার যুবক
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বারাণসী: দীর্ঘদিনের সম্পর্ক। তবে বাবা জানিয়ে দিয়েছেন, কোনও চাকরি না জোটাতে পারলে নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না। নামের পাশে বি-টেক ডিগ্রি থাকলেও বেকারত্বের জ্বালায় নাজেহাল দশা মধ্যপ্রদেশের আতালিয়ার বাসিন্দা আদর্শ জয়সওয়ালের। এদিকে বাবার নিদান— চাকরি না পেলে বিয়ে নয়। বাধ্য হয়েই তিনি হাঁটলেন প্রতারণার রাস্তায়। টিকিট পরীক্ষকের ভুয়ো পরিচয়পত্র ছাপিয়ে বারাণসী স্টেশনে শুরু করে দিলেন যাত্রীদের সঙ্গে জালিয়াতি। শুধু তাই নয়। টিকিট পরীক্ষার পাশাপাশি রেলের নকল টিকিট ছাপিয়ে বিক্রিও শুরু করেন। এবার তাতেই ফেঁসে আদর্শের বর্তমান ঠিকানা শ্রীঘর। বারাণসী জিআরপি তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে টিকিট পরীক্ষকের ভুয়ো পরিচয়পত্র ও টিটিইর পোশাকও মিলেছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, জেরায় আদর্শ জানিয়েছেন যে, প্রেমিকাকে বিয়ে করার জন্যই এহেন অপরাধের রাস্তা অবলম্বন করেছিলেন তিনি। জিআরপির ইনসপেক্টর রেজাউল নাগর জানান, গত মার্চে নিজের গ্রামেরই এক সাইবার কাফেতে টিকিট পরীক্ষকের ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিলেন আদর্শ। শুধু তাই নয়। সেখান থেকে প্রায়শই ভুয়ো রেল টিকিটও বানাতেন। সম্প্রতি বারাণসী থেকে লাকসার যাওয়ার নকল টিকিট তিনি এক যাত্রীকে বিক্রি করেন। তবে স্টেশনে পৌঁছে সেই যাত্রী বুঝতে পারেন যে তাঁর টিকিট নকল। একইভাবে মুম্বই সফরকারী আরও যাত্রীর টিকিটও নকল বেরোয়। ওই দুই যাত্রীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে আদর্শের নাগাল পায় পুলিস। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে জেরা শুরু হয়েছে। এর পিছনে অন্য কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ