Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবতীর ট্রলিবন্দি দেহ উদ্ধার, ধৃত সোশ্যাল মিডিয়ার ‘প্রেমিক’

মঙ্গলবার বাগুইআটিতে ট্রলিব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছিল এক যুবতীর মৃতদেহ। ঘটনার তদন্তে নেমে যুবতীর সোশ্যাল মিডিয়ার প্রেমিককে গ্রেপ্তার করল পুলিস।

যুবতীর ট্রলিবন্দি দেহ উদ্ধার, ধৃত সোশ্যাল মিডিয়ার ‘প্রেমিক’
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মঙ্গলবার বাগুইআটিতে ট্রলিব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছিল এক যুবতীর মৃতদেহ। ঘটনার তদন্তে নেমে যুবতীর সোশ্যাল মিডিয়ার প্রেমিককে গ্রেপ্তার করল পুলিস। সেইসঙ্গে মৃতার নাম ও পরিচয়ও জানা গিয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর ধৃত খুনের কথা স্বীকার করেছে। মৃতার নাম রিয়া ধর (৩০)। মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। ধৃত যুবকের নাম কৌশিক প্রামাণিক। বাড়ি বারাসতে। জানা গিয়েছে, রিয়া ধর বিবাহিত। তাঁর দুটি সন্তানও আছে। সোশ্যাল মিডিয়ায় কৌশিকের সঙ্গে পরিচয়। তারপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দিন পনেরো আগে রিয়া বারাসতে চলে এসেছিলেন কৌশিকের কাছে। গত ২২ তারিখ নবগ্রাম থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে রিয়ার পরিবার। সেই মামলাতেই কৌশিককে গ্রেপ্তার করা হয়েছে। খুনের মামলা যোগ করা হবে। তবে, কী কারণে খুন তা জানা যায়নি। বারাসতে খুন করেই দেহ আনা হয়েছিল বাগুইআটির প্রতিবেশি পাড়ায়। পুলিস জানতে পেরেছে, কৌশিক দু' বছর আগে বাগুইআটির প্রতিবেশিপাড়া এলাকায় ভাড়া থাকত। এলাকাটি তার চেনা। কৌশক ট্রলিব্যাগ টেনে পাড়ার ভিতরে নিয়ে যায়। তারপর ফেলে দিয়ে পালায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ