Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত, গুরুগ্রাম থেকে ধৃত তরুণী

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গুরুগ্রাম থেকে এক তরুণীকে গ্রেপ্তার করল গার্ডেনরিচ থানার পুলিস। আদতে কলকাতার বাসিন্দা ওই তরুণীর নাম শর্মিষ্ঠা পানোলি।

সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত, গুরুগ্রাম থেকে ধৃত তরুণী
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গুরুগ্রাম থেকে এক তরুণীকে গ্রেপ্তার করল গার্ডেনরিচ থানার পুলিস। আদতে কলকাতার বাসিন্দা ওই তরুণীর নাম শর্মিষ্ঠা পানোলি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়াতে অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত পোস্টের মাধ্যমে এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। কলকাতা পুলিসের ডিসি (পোর্ট) হরিকৃষ্ণান পাই এই খবর জানিয়েছেন।   

Advertisement

কলকাতা পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তরুণীর বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছিল। যদিও সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হতেই, তা মুছে দিয়েছিলেন তরুণী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার নোটিস ধরানোর চেষ্টা করেছিল গার্ডেনরিচ থানার পুলিস। কিন্তু তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এমনকী এই পোস্টের প্রতিবাদে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল একটি সংস্থা। বাধ্য হয়ে কলকাতা পুলিস আদালতের দ্বারস্থ হয়। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে, কলকাতা পুলিস গুরুগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। এদিকে, ধৃত তরুণীকে শনিবার দুপুরে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ওই তরুণী ‘রাজ্যে গণতন্ত্র নেই’ বলে চিৎকার করছিলেন।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ