Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

দই-সুগন্ধি সয়া দম

সয়া চাঙ্কস ১০০ গ্রাম,  ১টি বড় মাপের পেঁয়াজ কুচি,  ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা,  ৪-৫টি কাঁচালঙ্কা কুচি, গোটা গরমমশলা (দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা), ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো,  চা চামচ জিরে গুঁড়ো, কসুরি মেথি, নুন স্বাদমতো,  চিনি স্বাদমতো,  সর্ষের তেল ৩ চা চামচ,  সাদা তেল ২ চা চামচ, সয়া কারি মশলা, ১০০ গ্রাম জল ঝরানো টক দই।

দই-সুগন্ধি সয়া দম
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এপ্রিল মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী রত্না বোস। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

Advertisement

উপকরণ : সয়া চাঙ্কস ১০০ গ্রাম,  ১টি বড় মাপের পেঁয়াজ কুচি,  ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা,  ৪-৫টি কাঁচালঙ্কা কুচি, গোটা গরমমশলা (দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা), ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো,  চা চামচ জিরে গুঁড়ো, কসুরি মেথি, নুন স্বাদমতো,  চিনি স্বাদমতো,  সর্ষের তেল ৩ চা চামচ,  সাদা তেল ২ চা চামচ, সয়া কারি মশলা, ১০০ গ্রাম জল ঝরানো টক দই।

প্রণালী: প্রথমে সয়া চাঙ্কস গরম জলে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ সয়া চাঙ্কগুলো ঠান্ডা করে শুকনো করে নিন। এরপর একটা কড়াই নিন এবং সামান্য সাদা তেল দিয়ে সয়া চাঙ্কস ভেজে তুলে রাখুন। তারপর একটি বাটির মধ্যে ভেজে নেওয়া সয়া চাঙ্কস নিয়ে তার সঙ্গে টকদই, ধনেগুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সয়া কারি মশলা দিয়ে তা ম্যারিনেট করে রাখুন ১০ থেকে ১৫ মিনিট মতো। এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তেল গরম হলে গোটা গরমমশলা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভাজুন। তারপর পেঁয়াজে লালচে রং এলে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর ম্যারিনেট করা সয়া চাঙ্কস দিন এবং কষতে থাকুন। কষা হয়ে এলে অল্প চিনি দিন। পরিমাণ মতো জল দিয়ে নাড়তে থাকুন। সবটা একসঙ্গে মিশে গেলে কসুরি মেথি দিয়ে হালকা করে আর একটু নেড়েচেড়ে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ