Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

১২ বছর পর ভারতে আসছে বিশ্বকাপ ট্রফি

আগামী বছর জুন-জুলাইয়ে মার্কিন মুলুকে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। আমেরিকার পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে আয়োজিত হবে ম্যাচ।

১২ বছর পর ভারতে আসছে বিশ্বকাপ ট্রফি
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী বছর জুন-জুলাইয়ে মার্কিন মুলুকে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। আমেরিকার পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে আয়োজিত হবে ম্যাচ। ইতিমধ্যেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। আর নতুন বছরেই শুরু হচ্ছে ট্রফি ট্যুর। আগামী পাঁচ মাসে বিশ্বের প্রায় ৭৫টি জায়গায় প্রদর্শিত হবে বিশ্বকাপের আসল ট্রফি। ৩ জানুয়ারি শুরু এই ট্যুর। ভারতে তা রাখা হবে ১১-১৩ জানুয়ারি। এবার দিল্লির পাশাপাশি গুয়াহাটিতেও বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন অনুরাগীরা। উল্লেখ্য, ২০১৪ সালে শেষবার ভারতে এসেছিল ট্রফি। সেবার তা কলকাতায় রাখা হয়েছিল। তবে এবার একটি শহরের পরিবর্তে দু’টি জায়গায় বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

Advertisement

এদিকে, গোল বিতর্ক থামাতে কাতারে আন্তঃমহাদেশীয় কাপের ম্যাচে পরীক্ষামূলক ‘আউট অব বাউন্ডস’ নামে এক নতুন প্রযুক্তির ব্যবহার করল ফিফা। এর ফলে গোলের ঠিক আগের মুহূর্তে বল মাঠের বাইরে চলে গিয়েছিল কি না, তা স্পষ্ট হয়ে যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ