Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

২০ মে বিভিন্ন কারাখানায় বিক্ষোভ দেখাবেন শ্রমিকরা

প্রস্তুতি প্রায় শেষের পথে ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ২০ মে ধর্মঘটের পথে হাঁটতে চায়নি।

২০ মে বিভিন্ন কারাখানায় বিক্ষোভ দেখাবেন শ্রমিকরা
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রস্তুতি প্রায় শেষের পথে ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ২০ মে ধর্মঘটের পথে হাঁটতে চায়নি। কেন্দ্রের শ্রম কোড লাগু করার বিরুদ্ধে এই ধর্মঘট পিছিয়ে ৯ জুলাই করা হয়েছে। তবে ২০ মে দেশজুড়ে বিভিন্ন কলকারখানায়, কেন্দ্রীয় দপ্তরে ডেপুটেশন দেবে শ্রমিক সংগঠনগুলি। সিটু’র রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, ‘আমাদের রাজ্যে এই ধর্মঘট কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে। আমরা ২০ মে বিভিন্ন কলকারখানায় ডেপুটেশন জমা দেব। কেন্দ্রীয় দপ্তরগুলোতেও ডেপুটেশন দেওয়া হবে। কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতি, সেগুলি তো আর মিটে যাচ্ছে না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ