Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলগুলিকে র‍্যাংক ও গ্রেড কাজ শুরু এপ্রিল থেকেই

: এপ্রিল থেকেই রাজ্যের স্কুলগুলির গ্রেডেশন এবং র‌্যাংকিংয়ের কাজ শুরু হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবার বিদ্যাসাগর ভবনের একটি অনুষ্ঠানে এমনই আশাপ্রকাশ করেছেন।

স্কুলগুলিকে র‍্যাংক ও গ্রেড কাজ শুরু এপ্রিল থেকেই
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এপ্রিল থেকেই রাজ্যের স্কুলগুলির গ্রেডেশন এবং র‌্যাংকিংয়ের কাজ শুরু হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবার বিদ্যাসাগর ভবনের একটি অনুষ্ঠানে এমনই আশাপ্রকাশ করেছেন। রাজ্য শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী, স্কুলশিক্ষা দপ্তর রাজ্যের বিদ্যালয়গুলির গ্রেডেশনের জন্য একটি স্টেট লেভেল স্কুল অ্যাক্রেডিটেশন অথরিটি গঠনের বিজ্ঞপ্তি দিয়েছিল ২০২৩ সালে। তার ভিত্তিতেই গাইডলাইন তথা নিয়মাবলি তৈরির জন্য অনেকের সঙ্গেই দায়িত্ব দেওয়া হয়েছিল সংসদ সভাপতিকে। তিনি জানিয়েছেন, তাঁদের তৈরি গাইডলাইন শিক্ষাদপ্তরে গৃহীত হয়েছে। এপ্রিল থেকেই কাজ শুরুর ব্যাপারে আশাবাদী তিনি। সংসদকেই এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজের ধাঁচেই পারফরম্যান্সের ভিত্তিতে স্কুলগুলিকে গ্রেড এবং র‌্যাংক দেওয়া হবে। এর ফলে স্কুলগুলির মধ্যে ভালো পারফরম্যান্সের আগ্রহও বাড়বে। তবে, কোন পদ্ধতিতে এই গ্রেড এবং র‌্যাংকিং দেওয়া হবে, তা এখনই বিস্তারিত জানা যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ