Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলা তৃণমূলের ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’ কর্মসূচি শুরু

মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’ শুরু হল আরামবাগে।

মহিলা তৃণমূলের ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’ কর্মসূচি শুরু
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’ শুরু হল আরামবাগে। শুক্রবার সন্ধ্যায় আরামবাগের দলীয় কার্যলয়ে তৃণমূলের মহিলা নেত্রী ও কর্মীদের নিয়ে একটি কর্মশালা হয়। সেখানে ছিলেন দলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ শহর সভাপতি প্রদীপ সিংহ রায়, মহিলা তৃণমূলের সভানেত্রী তৃপ্তি কুণ্ডু, সহ সভাপতি শেখ বেলাল প্রমুখ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘দিদি’ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে রয়েছেন, এই বার্তা দিয়ে নতুন কর্মসূচি ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’ শুরু হয়েছে। স্বপনবাবু বলেন, মহিলা সংগঠনের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জেলা সভানেত্রী করবী মান্নার নির্দেশে আরামবাগে আমরা এই কর্মসূচি সফল করতে নেমেছি। আরামবাগ শহরের প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি যাবেন আমাদের মহিলা কর্মীরা। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য বহু প্রকল্প এনেছেন। তারমধ্যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পও রয়েছে। সেইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যে বহু মহিলা ও ছাত্রী উপকৃত হয়েছেন। এছাড়া রাজ্য সরকার বাজেটে মহিলা ও শিশুদের উন্নয়নে ১০ শতাংশ বরাদ্দ করেছে। ফলে নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রীর দৃষ্টিপাত উল্লেখযোগ্য। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্য, শিল্প, কৃষি, খাদ্য সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী গঠন প্রভৃতির সাফল্য তুলে ধরে লিফলেট বিলি করা হবে। মহিলা সংগঠনের কর্মীরা শহরের প্রত্যেক বাড়িতে গিয়ে তা দেবেন। পরে গ্রামীণ এলাকাতেও এই কর্মসূচি নেওয়া হবে। সেইজন্য দলের তরফে ওইদিন কর্মশালা করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ