Bartaman Logo
১০ জুন, ২০২৬

টেনে খোলা হল মহিলার হিজাব, পুরুষ সহকর্মীকে বেধড়ক মারধর

প্রকাশ্যে টেনে খোলা হল মহিলার হিজাব। মারধর করা হল সঙ্গী  পুরুষ সহকর্মীকে।

টেনে খোলা হল মহিলার হিজাব, পুরুষ সহকর্মীকে বেধড়ক মারধর
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: প্রকাশ্যে টেনে খোলা হল মহিলার হিজাব। মারধর করা হল সঙ্গী  পুরুষ সহকর্মীকে। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মুজফফরনগর। ফারহিন নামে ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। 

Advertisement

পুলিস জানিয়েছে, ঋণের কিস্তি আদায়ের জন্য যাচ্ছিলেন একটি ব্যাঙ্কের দুই কর্মী শচীন ও  ফারহিন। ফেরার সময় আচমকা তাঁদের পথ আটকায় আট থেকে দশজনের একটি দল। কিছু বুঝে ওঠার আগেই ফারহিনের হিজাব খুলে দেয় তারা। মারধর করা হয় শচীনকেও। দু’জনকেই অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করে এক প্রত্যক্ষদর্শী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ভিড় স঩রিয়ে ফারহিন আর শচীনকে থানায় নিয়ে যায় তারা। মুজফফরনগরের সার্কল অফিসার রাজু কুমার সাও বলেন, ‘১২ এপ্রিল বিকেল সাড়ে চারটে নাগাদ দর্জিওয়ালি গলিতে এই ঘটনা ঘটে। এক মহিলা ও তাঁর পুরুষ সহকর্মীকে হেনস্তা করে কয়েকজন। ইতিমধ্যে ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে রুজু করা হয়েছে মামলা। ভিডিও দেখে বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রত্যেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ ইতিমধ্যে থানায় ধৃতদের খুঁড়িয়ে হাঁটার খবর প্রকাশ্যে এসেছে। যদিও তা ‘নাটক’ বলেই মত অনেকের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ