Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীকে কটূক্তি, ভাঙড়ে ধৃত মহিলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগে শুক্রবার সকালে এক মহিলাকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিস।

মুখ্যমন্ত্রীকে কটূক্তি, ভাঙড়ে ধৃত মহিলা
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগে শুক্রবার সকালে এক মহিলাকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিস। ধৃতের নাম  সাইনুর বিবি। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, বারবার জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। তাই তদন্তে অসহযোগিতার অভিযোগে ভাঙড়ের নিমকুড়িয়া থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জামিনে মুক্তি দিয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ