Bartaman Logo
১০ জুন, ২০২৬

জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে বিশেষ অধিবেশন ডাকবে মোদি সরকার? জল্পনা উস্কে দিলেন কংগ্রেস মুখপাত্র

জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে কি সংসদের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে মোদি সরকার? বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা উস্কে দিলেন কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক তথা দলের প্রধান মুখপাত্র নেতা জয়রাম রমেশ।

জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে বিশেষ অধিবেশন ডাকবে মোদি সরকার? জল্পনা উস্কে দিলেন কংগ্রেস মুখপাত্র
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে কি সংসদের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে মোদি সরকার? বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা উস্কে দিলেন কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক তথা দলের প্রধান মুখপাত্র নেতা জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘পহেলগাঁও পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বারবার বলা সত্ত্বেও মোদি সরকার তা করছে না। তবে এখন শোনা যাচ্ছে আগামী ২৫-২৬ জুন সরকার জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে। ফের নিজের ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই তাহলে এই উদ্যোগ নিতে চলেছেন মোদি।’ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেনি। কিন্তু এ নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

Advertisement

ইন্দিরা গান্ধীর জারি করা ‘জরুরি অবস্থা’র (ইমার্জেন্সি) ৫০ বছর পূর্তির কথা মাথা রেখে প্রচারের পরিকল্পনা করেছে বিজেপি। গেরুয়া শিবির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে তেমনটাই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি জে পি নাড্ডা। মনে করা হচ্ছে, সেই কর্মসূচি ভেস্তে দিতেই কংগ্রেসের এই নতুন চাল! সরকার যাতে জরুরি অবস্থা ইস্যুতে সংসদে কোনও রাজনৈতিক লাভ তুলতে না পারে, সেই কারণেই জয়রামের এই ‘গুগলি’। তিনি আরও লিখেছেন, ‘গত ১১ বছর ধরে গোটা দেশে অলিখিত জরুরি অবস্থা জারি করেছে মোদি সরকার।’ পহেলগাঁওয়ের হামলাকারী জঙ্গিরা কেন ধরা পড়েনি? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে মোদি রাজি হলেন কেন? ২০২০ সালের ১৯ জুন চীনকে ক্লিনচিট দিলেন? সেই প্রশ্নও তুলেছেন জয়রাম। বলেছেন, ১৯৯৪ সালে সংসদের বিশেষ অধিবেশনে যেভাবে সন্ত্রাসবাদ খতম করার পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার ব্যাপারে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছিল, কেন সেরকমই কিছু করা হচ্ছে না? 

Advertisement
সম্পর্কিত সংবাদ