Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজও কি বৃষ্টি হবে কলকাতায়? একনজরে শহরের আবহাওয়া

শহরের উপর থেকে আপাতত সরেছে নিম্নচাপের ভ্রুকুটি। তবে বৃহস্পতিবার সকাল থেকে শহরের আকাশ রয়েছে আংশিক মেঘলা।

আজও কি বৃষ্টি হবে কলকাতায়? একনজরে শহরের আবহাওয়া
  • ১৭ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের উপর থেকে আপাতত সরেছে নিম্নচাপের ভ্রুকুটি। তবে বৃহস্পতিবার সকাল থেকে শহরের আকাশ রয়েছে আংশিক মেঘলা। এদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক, আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৬ ডিগ্রির আশেপাশে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি।

অন্যদিকে, শনি থেকে সোমবার পর্যন্ত ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিরার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির আশঙ্কা থেকে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। তবে, বর্ষার বৃষ্টির চরিত্র আপাতত কয়েকদিন অনুপস্থিত থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে, সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গ থেকে আরও দূরে সরে গিয়ে বুধবার বিহার ও লাগোয়া পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছিল। এজন্য বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাংশে বৃষ্টি বেড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ