Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোদপুরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর, চাঞ্চল্য

প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের স্বামীকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। বধূর নাম মৌ দাস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী সেন্টু দাস। ঘটনাটি ঘটে সোদপুরের জয়প্রকাশ কলোনিতে।

সোদপুরে প্রেমিককে সঙ্গে নিয়ে  স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর, চাঞ্চল্য
  • ১৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের স্বামীকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। বধূর নাম মৌ দাস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী সেন্টু দাস। ঘটনাটি ঘটে সোদপুরের জয়প্রকাশ কলোনিতে। সেন্টুর পরিবার খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে খড়দহ থানায়। অভিযুক্ত মৌ দাস ও তাঁর প্রেমিক শ্রীদাম দাস গ্রেপ্তার।

Advertisement

জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ কলোনির বাসিন্দা সেন্টু দাসের স্ত্রী মৌ পরকীয়ায় জড়িয়েছিলেন প্রতিবেশী শ্রীদাম রায়ের সঙ্গে। সম্প্রতি বিষয়টি জানতে পারেন সেন্টু। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। দিন চারেক আগে শ্রীদামের বাড়ি একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলেন সেন্টু। অভিযোগ, স্ত্রীর উপস্থিতিতে তাঁকে মারধর করা হয়। ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন শ্রীদাম। সেন্টু মাথায় চোট পান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনুষ্ঠানে নিমন্ত্রণ করে সেন্টুকে ডেকে এনে পরিকল্পিতভাবে মারধর করে তাঁর স্ত্রী ও শ্রীদাম। সেন্টুকে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল এবং পরে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সেন্টু। পুলিসের সন্দেহ, রাস্তায় ধাক্কা দেওয়ায় সেন্টু পড়ে গিয়ে মাথায় চোট পান।

Advertisement
সম্পর্কিত সংবাদ