Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ ডাক্তারের বদলির মামলা স্যাটে কেন? প্রশ্ন তুলল হাইকোর্ট

আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসক বদলি সংক্রান্ত মামলা হাইকোর্টের বদলে কেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) যাবে?‌

৩ ডাক্তারের বদলির মামলা স্যাটে কেন? প্রশ্ন তুলল হাইকোর্ট
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসক বদলি সংক্রান্ত মামলা হাইকোর্টের বদলে কেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) যাবে?‌ রাজ্যের কাছে তার কারণ জানতে চাইল হাইকোর্ট। পাশাপাশি রাজ্যেকে জানাতে হবে সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রে নির্দেশ না মানলে কী ব্যবস্থা নিতে পারে রাজ্য? আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি। তিন ডাক্তার দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া ও অনিকেত মাহাতর অভিযোগ ছিল, যত জনের কাউন্সেলিং হয়েছিল, সকলে নিজেদের মেধার ভিত্তিতে আবেদন অনুযায়ী পোস্টিং পেয়েছেন । মাত্র তিনজনকেই শুধু আবেদন মতো হাসপাতাল না-দিয়ে স্বাস্থ্যদপ্তর অনৈতিকভাবে বদলির সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ