Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

ওষুধেও জিএসটি কেন, প্রশ্ন এমআরদের অনুষ্ঠানে তুললেন এমআররা

সুবর্ণ জয়ন্তীতে রাজ্য সম্মেলনের আয়োজন করল ‘অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস’ ইউনিয়ন’। গত ২১-২৩ মার্চ পর্যন্ত কলকাতার মহাজাতি সদনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওষুধেও জিএসটি কেন,  প্রশ্ন এমআরদের অনুষ্ঠানে  তুললেন এমআররা
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুবর্ণ জয়ন্তীতে রাজ্য সম্মেলনের আয়োজন করল ‘অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস’ ইউনিয়ন’। গত ২১-২৩ মার্চ পর্যন্ত কলকাতার মহাজাতি সদনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রায় ২৫০০ জন সদস্য। গত ২২ মার্চ নানা দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণ মিছিলও অনুষ্ঠিত হয়। তারপর ধর্মতলা চত্বরের সমাবেশ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বেশ কয়েক দফা দাবি তোলেন সংগঠনের নেতারা। নিত্যপ্রয়োজনীয় জরুরি রোগের ওষুধের মূল্যবৃদ্ধি, জিএসটি প্রত্যাহার ও বিনামূল্যে সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা প্রবর্তনের কথা যেমন সেখানে ঠাঁই পায়, তেমনই উঠে আসে বিপণন কর্মীদের জন্য কেন্দ্র সরকারের কোনও ওয়ার্কিং রুলস না তৈরির দিকটিও। এছাড়াও শ্রম কোড বাতিল, কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যের আইন প্রণয়ন করা, রাজ্যে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরি চালু, কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির বিরোধিতা ইত্যাদি বিষয়েও তাঁরা সরব হন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ