Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চলতি কি নাম ফ্যাশন

বাড়ির দরজায় এসে দাঁড়াল একটা ভিন্টেজ গাড়ি। সেজেগুজে বেরিয়ে এলেন নায়িকা। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ালেন। মুহূর্তে যেন ঝাড়বাতি জ্বলে উঠল চারপাশে। গাড়ি চড়ে এবার শুধু বেরিয়ে পড়ার অপেক্ষা।

চলতি কি নাম ফ্যাশন
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাড়ির দরজায় এসে দাঁড়াল একটা ভিন্টেজ গাড়ি। সেজেগুজে বেরিয়ে এলেন নায়িকা। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ালেন। মুহূর্তে যেন ঝাড়বাতি জ্বলে উঠল চারপাশে। গাড়ি চড়ে এবার শুধু বেরিয়ে পড়ার অপেক্ষা। পাড়ি জমানো এক অজানার উদ্দেশে...।  কৌশানী মুখোপাধ্যায়কে এই সাজে দেখে এভাবে ভাবতেই পারেন তাঁর অনুরাগীরা। ‘রঙ্গোলি’র কাতান সিল্ক তাঁর পরনে। জামরং যে কোনও কমপ্লেকশনে ভালো মানায়। রঙ্গোলির কর্ণধার নিখিল জৈনের বেছে দেওয়া এই শাড়ি কৌশানীর ব্যক্তিগত পছন্দের। অত্যন্ত হালকা    শাড়িটির সরু টেম্পল বর্ডার। কুঁচিতে জরির লম্বা স্ট্রাইপ।  ঘন জরির আঁচল, সঙ্গে টার্সেল। বুটি দেওয়া ব্লাউজ যেন লুক সম্পূর্ণ করেছে। ছোট্ট টিপ, মাথায় ফুল আর মানানসই গয়নায় সেজেছেন নায়িকা।  

Advertisement

রঙ্গোলির ওয়েডিং কালেকশন ‘রাস’-এর থেকে বেছে নেওয়া হয়েছে শাড়িটি। সেদিন শ্যুটিংয়ে বৃষ্টি নামার আগে শেষ বিকেলের আলো  এসে পড়েছিল কৌশানীর মুখে।  পছন্দের শাড়িতে সেজে হাসিমুখে ক্যামেরায় তাকালেন তিনি। 
বিয়ের অনুষ্ঠানে অনেক রকম শাড়ি প্রয়োজন হয়। রিসেপশনের দিন এই ধরনের শাড়ি অনায়াসে আপনি পরতে পারেন। শুধু বিয়ের কনে নয়। দিদি, বৌদি, বোনরাও ট্রাই করুন কাতান সিল্ক। আবার লাল পাড় ঘিয়েরঙা কাতান পরে আপনি জামাই বরণও করতে পারেন। নানা রঙের এই শাড়ি রঙ্গোলিতে পাওয়া যাবে। বেছে নিন নিজের পছন্দের শাড়ি।

Advertisement
সম্পর্কিত সংবাদ