Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শিমরন-ঝড়ে দাপটে জিতল ওয়েস্ট ইন্ডিজ

আরব সাগরের পাড়ে বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের গ্রুপ ১-এর ম্যাচে সোমবার জিম্বাবোয়েকে ১০৭ রানের বড়সড় ব্যবধানে হারাল ক্যারিবিয়ানরা। যা তাদের নেট রানরেটকেও (৫.৩৫) অনেকটা বাড়িয়ে রাখল। ভারতের কাছে অবশ্যই যা চিন্তার।

শিমরন-ঝড়ে দাপটে জিতল ওয়েস্ট ইন্ডিজ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আরব সাগরের পাড়ে বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের গ্রুপ ১-এর ম্যাচে সোমবার জিম্বাবোয়েকে ১০৭ রানের বড়সড় ব্যবধানে হারাল ক্যারিবিয়ানরা। যা তাদের নেট রানরেটকেও (৫.৩৫) অনেকটা বাড়িয়ে রাখল। ভারতের কাছে অবশ্যই যা চিন্তার। 

Advertisement

এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটে তোলে ২৫৪। এবারের আসরে এটাই সর্বাধিক স্কোর। সার্বিকভাবে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বাধিক রান। শিমরন হেটমায়ারই গড়ে দিলেন বড় রানের ভিত। মাত্র ৩৪ বলে তিনি করলেন ৮৫। সাতটি ছক্কা ও সাতটি চার রয়েছে তাঁর ইনিংসে। এবারের আসরে শিমরনের নামের পাশে ১৭টি ছক্কা, যা রেকর্ড। ১৯ বলে আসে পঞ্চাশ। টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের মধ্যে যা দ্রুততম। ৩৫ বলে পাওয়েল করেন ৫৯। শেরফানে রাদারফোর্ড (১৩ বলে ৩১), রোমারিও শেফার্ড (১০ বলে ২১), ও হোল্ডারও দ্রুত রান তোলেন। 
২৫৫ তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে জিম্বাবোয়ে থামে ১৪৭ রানে। বাঁ-হাতি স্পিনার গুড়াকেশ (৪-২৮) ভাঙন ধরান। শেষ পর্বে দুরন্ত লড়াই ইভান্সের (২১ বলে ৪৩)। পাঁচটি বিশাল ছক্কা রয়েছে তাঁর ইনিংসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ