Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসিএলের বিস্ফোরণের জেরে জামুড়িয়ায় ভেঙে পড়ল পাঁচিল

ইসিএলের বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল জনবহুল এলাকার একটি পাঁচিল।

ইসিএলের বিস্ফোরণের জেরে জামুড়িয়ায় ভেঙে পড়ল পাঁচিল
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইসিএলের বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল জনবহুল এলাকার একটি পাঁচিল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে জামুড়িয়া থানার কাঁটাগড়িয়ার ইন্দ্রভূমিতে। স্থানীয়দের অভিযোগ, রবিবার দুপুরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পার্শ্ববর্তী ইসিএলের ওসিপি। তাতেই ভেঙে পড়ে সুকুমার বাউরির বাড়ির সীমানা প্রাচীর। সোমবার ওই এলাকা পরিদর্শন করে গিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত আনন্দনগর, ‌ইন্দ্রভূমির বাসিন্দারা। জামুড়িয়া থানার অন্তর্গত আসানসোল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বেশ কয়েক বছর আগে দু’টি জনপদ গড়ে উঠেছে। একটি আনন্দনগর কলোনি। অন্যটি ইন্দ্রভূমি কলোনি। ইসিএলের কিছু প্রাক্তন কর্মী ওই এলাকায় জমি কিনে বাড়ি বানিয়েছেন। তারপরে ইসিএলের নর্থ সিয়ারসোল প্রজেক্টে কাজ শুরু হয়। বাসিন্দাদের অভিযোগ, কয়লা কাটতে কাটতে জনবহুল এলাকা থেকে মাত্র ২০০ মিটার দূরে চলে এসেছে ওসিপি। এখানে প্রতিদিন দুপুরে বিস্ফোরণ করা হয় কয়লা উত্তোলনের জন্য। সেইসময়ে এই দু’টি এলাকার বাড়িগুলি কেঁপে ওঠে। ঠিক যেন ভূমিকম্প হচ্ছে। দীর্ঘ আন্দোলন করার পরও কাজের কাজ কিছু হয়নি। প্রাণ হাতে নিয়েই দুপুরে বাড়িতে থাকেন বাসিন্দারা। প্রাচীর ভেঙে পড়ার ঘটনায় নতুন করে উদ্বেগ বেড়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দা কার্তিক মাজি, বিশ্বরূপ দাসরা বলেন, প্রাচীর ভেঙেছে, কারও মৃত্যু হয়নি। এভাবে যদি কোনও দিন বাড়ি ধসে পড়ে তাতে তো বহু মানুষ মারা যাবে। আমাদের বাঁচানোর জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। স্থানীয় কাউন্সিলার তথা আসানসোল পুরসভার মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী বলেন, সাধারণ মানুষের কথা ভেবে আমরা ইসিএলের সঙ্গে বৈঠক করেছিলাম। তাঁরা বিস্ফোরণের তীব্রতা কমানোর কথা বলেছিল। এরপরও এই ঘটনা ঘটল। আমরা ফের আলোচনা করব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ