Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গরিমা ফেরাতে বৈঠকে ভিভ, লারারা

একটা সময় বিশ্ব ক্রিকেটে রাজ করত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই গরিমা এখন অতীত। ধারাবাহিকতার অভাবে অনেক মেজর টুর্নামেন্টের যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারছে না ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গরিমা ফেরাতে বৈঠকে ভিভ, লারারা
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পোর্ট অব স্পেন: একটা সময় বিশ্ব ক্রিকেটে রাজ করত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই গরিমা এখন অতীত। ধারাবাহিকতার অভাবে অনেক মেজর টুর্নামেন্টের যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারছে না ক্যারিবিয়ানরা। এমন কঠিন পরিস্থিতিতে দেশের ক্রিকেটের হাল ফেরাতে মঙ্গলবার ত্রিনিদাদে জরুরি বৈঠকে বসেছিলেন হেড কোচ ড্যারেন সামি এবং ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড ও ব্রায়ান লারার মতো প্রাক্তনরা। কীভাবে দেশের ক্রিকেট উন্নতি করা সম্ভব সেই নিয়ে বিশদে আলোচনা হয়েছে। মিটিংয়ের পর হেড কোচ ড্যারেন স্যামি বলেন, ‘দুর্বল ঘরোয়া লিগের স্ট্রাইকার, প্র্যাকটিস পিচের খারাপ অবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা মেটাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’ কিংবদন্তি লারার কথায়, ‘গত এক দশকে বাকি দেশগুলির থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অনেকটাই পিছিয়ে গিয়েছে। গরিমা ফেরাতেই হবে। বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলি নিয়ে কাজ করা প্রয়োজন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ