Bartaman Logo
১০ জুন, ২০২৬

অমিত সাক্ষাতে বিস্তা, গোর্খাল্যান্ড অস্ত্রে শান?

আগামী বছরই রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। কিন্তু বিধানসভা ভোটের আগে কি ফের বঙ্গভঙ্গ ইস্যুতে সক্রিয় হচ্ছে বঙ্গ বিজেপি?

অমিত সাক্ষাতে বিস্তা, গোর্খাল্যান্ড অস্ত্রে শান?
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছরই রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। কিন্তু বিধানসভা ভোটের আগে কি ফের বঙ্গভঙ্গ ইস্যুতে সক্রিয় হচ্ছে বঙ্গ বিজেপি? এজেন্ডা কি গোর্খাল্যান্ড? এহেন প্রশ্নকে কেন্দ্র করে আবারও জল্পনার সৃষ্টি হয়েছে। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেই বৈঠকে তিনি পাহাড়, তরাই, ডুয়ার্সের ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-এর আর্জি জানিয়েছেন। 

Advertisement

স্বাভাবিকভাবেই দার্জিলিংয়ের বিজেপি সাংসদের এহেন স্থায়ী রাজনৈতিক সমাধানের আবেদনকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিজেপি বিরোধীদের অভিযোগ, স্থায়ী রাজনৈতিক সমাধানের মোড়কে পরোক্ষে গোর্খাল্যান্ডের দাবিই জানিয়ে এসেছেন সাংসদ। রাজু বিস্তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং রাজনৈতিক বিষয়ে কথা হয়েছে। পাহাড়, তরাই, ডুয়ার্সের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের আর্জিও জানিয়েছি। প্রসঙ্গত, দিনকয়েক আগেই মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বঙ্গ বিজেপির সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের মতো বিষয়ও উঠেছে। 
এই পরিস্থিতিতেই জানা যাচ্ছে, চলতি সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে পারেন দলের বঙ্গ সাংসদরা। সম্ভাব্য ওই বৈঠকে বাংলা ও বাংলাভাষী ইস্যুতে স্পষ্ট দিশানির্দেশ মিলতে পারে বঙ্গ বিজেপি সাংসদদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ