Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

অডিও টেপ বিতর্কে অস্বস্তিতে বীরেন, নতুন করে তদন্তের নির্দেশ

অস্বস্তি বাড়ল মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। তাঁর অডিও টেপ বিতর্কে নতুন করে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের নেপথ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অডিও টেপ বিতর্কে অস্বস্তিতে বীরেন, নতুন করে তদন্তের নির্দেশ
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অস্বস্তি বাড়ল মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। তাঁর অডিও টেপ বিতর্কে নতুন করে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের নেপথ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বছর একটি অডিও টেপ ঘিরে এমনই অভিযোগ ওঠে। ওই অডিও টেপের সত্যতা যাচাই করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট আদালতে জমা করেন সলিসিটর জেনারেল জেনারেল তুষার মেহতা। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের সামনে এই রিপোর্ট পেশ করা হয়। ওই রিপোর্ট পর্যালোচনার পর রাজ্য প্রশাসনকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। এব্যাপারে মেহতা বলেন, ‘তদন্তের জন্য অন্তত একমাস সময় প্রয়োজন। রাজ্যে এখন শান্তি বিরাজ করছে। তাই মণিপুরে হাইকোর্টেও মামলার শুনানি হতে পারে।’ আগামী ২১ জুলাই পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য করেছে আদালত। মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে বীরেনের ইন্ধন রয়েছে। গত বছর তাঁর কণ্ঠে সেই ‘স্বীকারোক্তি’র অডিও প্রকাশ্যে আসে বলে অভিযোগ। এরপরই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কুকিদের সংগঠন হিউম্যান রাইটস ট্রাস্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ