Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

বারাণসীর কিশোরী গণধর্ষণ: গ্রেপ্তার ৯

বন্ধুদের সঙ্গে হুক্কা বারে গিয়ে মাদক মেশানো পানীয় খেয়ে জ্ঞান হারিয়েছিল বারাণসীর কিশোরী। এরপর তাকে হোটেলে নিয়ে গিয়ে এক সপ্তাহ ধরে গণধর্ষণ করে ২৩ জন।

বারাণসীর কিশোরী গণধর্ষণ: গ্রেপ্তার ৯
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: বন্ধুদের সঙ্গে হুক্কা বারে গিয়ে মাদক মেশানো পানীয় খেয়ে জ্ঞান হারিয়েছিল বারাণসীর কিশোরী। এরপর তাকে হোটেলে নিয়ে গিয়ে এক সপ্তাহ ধরে গণধর্ষণ করে ২৩ জন। সেই ঘটনায় এখনও পর্যন্ত ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার একথা জানিয়েছে পুলিস। ক্যান্টনমেন্টের এসিপি বিদুষ সাক্সেনা বলেন, ‘বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্র তাদেরও গ্রেপ্তার করা হবে।’ তবে নির্যাতিতা এখন ভালো রয়েছে বলে পুলিস জানিয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উল্লেখ্য, ২৯ মার্চ স্পোর্টস প্র্যাকটিসের পর এক বন্ধু ওই কিশোরীকে বারাণসীর সিগ্রা এলাকায় হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ